মোংলায় হরিণের গোশত ও ৮টি পাসহ একজন আটক

মোংলায় হরিণের গোশত ও ৮টি পাসহ একজন আটক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

বাগেরহাটের মোংলায় হরিণের সাড়ে ১০ কেজি গোশত ও আটটি পা-সহ এক শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ২টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক মোংলা থানাধীন সাইলো সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে সাড়ে ১০ কেজি হরিণের গোশত ও আটটি পা-সহ কুখ্যাত একজন হরিণ শিকারীকে আটক করা হয়।’

‘জব্দকৃত হরিণের গোশতসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়।’

তিনি আরো বলেন, ‘বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।’

Related Articles