পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নেত্রকোনার মোহনগঞ্জে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে উজ্জ্বল মিয়া (৪০) নামের ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুলাই) রাতে উপজেলার একটি ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
উজ্জ্বল মিয়া উপজেলার ওই ইউনিয়নের বাসিন্দা।
জানা গেছে, গত ১০ জুলাই (বুধবার) বিকালে স্কুল ছুটির পর ওই ছাত্রী বাড়ি ফিরে ভাত খাওয়ার সময় প্রতিবেশী উজ্জ্বল ঘরের পেছনের দরজা দিয়ে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর মা বাড়িতে ছিলেন না। এ ব্যাপারে ছাত্রীর মা বাদী হয়ে উজ্জ্বকে আসামী করে মোহনগঞ্জ থানায় মামলা করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
রবিবার (১৪ জুলাই) মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতে সোপর্দ এবং স্কুল ছাত্রীটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।


