রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পানির নিচে, দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা

রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পানির নিচে, দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত কয়েক দিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে সেতুর পাটাতন ডুবে গেছে। এ কারণে এ ঝুলন্ত সেতু দিয়ে দর্শনার্থীদের পারাপার বন্ধ করে দিয়েছে রাঙ্গামাটি পর্যটন কর্তৃপক্ষ। রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, মঙ্গলবার মধ্য রাতে হ্রদের পানিতে রাঙ্গামাটির ঝুলন্ত সেতুর পাটাতন ডুবে যায়। বৃষ্টি ও পাহাড়ি ঢল নামতে থাকায় হ্রদের পানির উচ্চতা প্রতিনিয়ত বাড়ছে। এতে সেতুটি পানিতে তলিয়ে যাচ্ছে। এই অবস্থায় নিরাপত্তার কথা বিবেচনা করে আজ (বুধবার) থেকে তাৎক্ষণিক দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। কাপ্তাই হ্রদের পানি যত দিন না নামে, তত দিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

১৯৮৬ সালে স্থাপনের পর থেকে প্রতি বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেলে পানিতে ডুবে যায় সিম্বল অব রাঙ্গামাটি খ্যাত রাঙ্গামাটি পর্যটনের এই ঝুলন্ত সেতুটি।

Related Articles