পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর তুরাগ থানাধীন বেড়িবাঁধ এলাকা থেকে সেনা অভিযানে তিনটি রাইফেল, একটি দেশীয় পিস্তল এবং পাঁচ রাউন্ড শর্টগান কার্টিজ উদ্ধার করেছে সেনাবাহিনী।
রাজধানীতে সেনা অভিযানে রাইফেল ও পিস্তল উদ্ধার
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত তিনটার দিকে সেনাবাহিনীর ছয় স্বতন্ত্র এডি ব্রিগেড এর অধীনস্থ দিয়াবাড়ি সেনা ক্যাম্প থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি থ্রি নট থ্রি রাইফেল সহ একটি পিস্তল ও শর্টগান কার্টিজ উদ্ধার করে আভিযানিক দল৷
আসন্ন নির্বাচন উপলক্ষে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাশাপাশি নাশকতার কাজে এসব অস্ত্র ও গোলাবারুদ পরিবহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।


