পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার গতকাল বঙ্গভবনে আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
হাইকমিশনার সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে পাকিস্তানের নেতৃবৃন্দ ও জনগণের পক্ষে শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অভিন্ন ইতিহাস, অভিন্ন বিশ্বাস ও সাংস্কৃতিক বন্ধনের ওপর গভীরভাবে প্রোথিত। বাংলাদেশের সাথে পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে পাকিস্তান বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরো জোরদার করতে আগ্রহী। বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পাওয়ায় ইমরান হায়দারকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন।
তিনি কূটনৈতিক দায়িত্ব পালনে হাইকমিশনারকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন এবং বাংলাদেশে দায়িত্ব পালনে তার সফলতা কামনা করেন।


