পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উপকূলীয় এলাকায় ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা সুনামির সতর্কতা জারি করা হয়নি।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার উপকূলীয় শহর পোর্ট ম্যাকনিলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
ইউএসজিএস জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সমুদ্রতলের ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে।
মার্কিন জাতীয় সুনামি কেন্দ্র ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করেনি।


