সংযুক্ত আরব আমিরাতে পবিত্র শবে মেরাজ উদযাপন

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র শবে মেরাজ উদযাপন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সংযুক্ত আরব আমিরাতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে মেরাজ উদযাপন করা হবে রোববার (২৬ জানুয়ারি) রাতে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই আমিরাতের ধর্মপ্রাণ মুসলমানরা এই মহিমান্বিত রজনী উদযাপন শুরু করবেন, যা চলবে সোমবার (২৭ জানুয়ারি) সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত।

পবিত্র লাইলাতুল মিরাজুন্নবী উপলক্ষে মুসলিম উম্মাহ রাতব্যাপী ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকবেন। তারা পুণ্যলাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, মিলাদ-মাহফিল এবং অন্যান্য ধর্মীয় কার্যক্রমে অংশ নেবেন।

প্রতি বছর আরবি মাস রজবের ২৭ তারিখে শবে মেরাজ উদযাপিত হয়। এই রাতে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর সান্নিধ্য লাভ করেন। এ দিন উপলক্ষে অনেকে নফল রোজা রাখেন এবং অতিরিক্ত ইবাদতে মশগুল থাকেন।

পবিত্র শবে মেরাজ উপলক্ষে আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে সোমবার (২৭ জানুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে বলে জানানো হয়েছে।

বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও এই পবিত্র রজনী ধর্মীয় গুরুত্ব ও আধ্যাত্মিকতায় উদযাপিত হবে।

Related Articles