সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে আগুন, পুড়ে একই পরিবারের চারজনের মৃত্যু

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে আগুন, পুড়ে একই পরিবারের চারজনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ঘটেছে। এতে আগুন ধরে অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের চার জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রুবেল এ তথ্য নিশ্চিত করে জানান, রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় অ্যাম্বুলেন্স ও দুটি চলন্ত বাসে সংঘর্ষে সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। পরে সাভার ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও শিশু রয়েছে। তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন।

Related Articles