সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশের সব বিভাগেই আজ শনিবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসময় সারাদেশে দিনের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার থেকে সারাদেশে ক্রমশ তাপমাত্রা বাড়তে পারে। তবে এসময় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা ঝড়-বৃষ্টিও হতে পারে।

Related Articles