সুনামগঞ্জ বাসচাপায় অটোরিকশা ২ যাত্রী নিহত

সুনামগঞ্জ বাসচাপায় অটোরিকশা ২ যাত্রী নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিলেট-সুনামগঞ্জ সড়কের আহসানমারা এলাকায় যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

নিহতরা হলেন আলী নূর (৩৩) ও জমির হোসেন (৩০)।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে জয়কলস হাইওয়ে থানা পুলিশ।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ সরকার বলেন, বাস ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে দুই জন মারা গেছেন। এতে একজন আহত হন। মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে রয়েছে।

যাত্রীবাহী বাসটি সিলেট যাচ্ছিল এবং সিএনজিচালিত অটোরিকশা সুনামগঞ্জ আসছিল।

Related Articles