স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন, যা জানা গেল

স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন, যা জানা গেল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বারিধারায় ডিওএইচএস স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসভবনের একটি ফ্লোরে আগুনের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিন রাতে ফায়ার সার্ভিসের সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব-আল হাসান বলেন, ওই ভবনটির ৫ নম্বর ফ্লোরে রান্নাঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। আমাদের টিম সেখানে গেলেও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ করে ফেলে।

জানা গেছে, বারিধারার ওই ভবনের পঞ্চম তলায় একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া রয়েছে।

Related Articles