হাজারীবাগে ট্যানারির গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট

হাজারীবাগে ট্যানারির গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর হাজারীবাগে একটি ট্যানারির গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শনিবার (২১ জুন) দিনগত রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাজারীবাগে একটি ট্যানারি গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে। আরও কয়েকটি ইউনিট প্রস্তুতি নিচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Related Articles