১৮ জুলাইকে স্মরণে ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘোষণা

১৮ জুলাইকে স্মরণে ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘোষণা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত বছরের ছাত্র-জনতার আন্দোলনের ১৮ জুলাইকে স্মরণ করে ১ মিনিটের জন্য মোবাইল ইন্টারনেট প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার (চিফ অ্যাডভাইসর জিওবি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ কথা জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, এটি বাস্তবায়ন করবে ডাক টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ১৮ জুলাই রাত ৯টায় হঠাৎ দেশব্যাপী ইন্টারনেট বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার।

Related Articles