২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে এক দিনে আরও পাঁচজন ডেঙ্গু রোগী মারা গেছেন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৭ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯। হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৭৭ জন।

আজ রোববার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ছয়টা থেকে আজ রোববার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যায় পাঁচজন। তাদের মধ্যে দুজন বরিশাল বিভাগের, দুজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) এবং একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা।

আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭১ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২২ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী রয়েছে।

২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিল। মৃত্যু হয় ৫৭৫ জনের।

Related Articles