আপিল বিভাগে নতুন বেঞ্চ গঠন

আপিল বিভাগে নতুন বেঞ্চ গঠন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য আরেকটি নতুন বেঞ্চ গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নির্দেশে আজ শনিবার এই বেঞ্চ গঠন করা হয়। আগামীকাল রবিবার থেকে আপিল বিভাগের এই দুই বেঞ্চে বিচারকাজ চলবে।

আপিল বিভাগের এক নম্বর বেঞ্চের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি নিজে। এই বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কাশেফা হোসেন। আরেকটি বেঞ্চের নেতৃত্বে থাকবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম। অপর সদস্যরা হলেন- বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।

আজ শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের দুটি বেঞ্চে রবিবার কার্যতালিকা প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, বিচারক সংকটের কারণে দীর্ঘদিন ধরে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চে বিচারকাজ চলছিল। গত ২৪ এপ্রিল আপিল বিভাগে তিনজন বিচারক নিয়োগ দেওয়া হয়। বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে ৮ জন বিচারক রয়েছেন। এরপর নতুন আরেকটি বেঞ্চ গঠনের ঘোষণা দেন প্রধান বিচারপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *