ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে জ্যামাইকা

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে জ্যামাইকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে ইসরায়েলের হামলা চলাকালীন সময়েই নতুন এক সিদ্ধান্তের কথা জানাল জ্যামাইকা। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ক্যারিবীয় অঞ্চলের দেশটির সরকার।

ইসরায়েলের যুদ্ধ এবং গভীরতর মানবিক সংকট নিয়ে উদ্বেগের মধ্যেই এ সিদ্ধান্তের কথা জানাল দেশটি। জ্যামাইকার পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘ সনদের মূলনীতির প্রতি প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পাশাপাশি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি প্রদান করতে চায়।‘

জিবুতি উপকূলে নৌকাডুবিতে নিহত ৩৩ অভিবাসীজিবুতি উপকূলে নৌকাডুবিতে নিহত ৩৩ অভিবাসী
এ বিষয়ে জ্যামাইকার পররাষ্ট্রমন্ত্রী কামিনা জনসন স্মিথ বলেন, তার দেশ সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের শান্তিপূর্ণ সমাধান দেখতে চায়।

এর আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছিল স্পেনসহ ইউরোপের চারটি দেশ। অন্য তিনটি দেশ হলো আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া। ইতিমধ্যে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রাথমিক পদক্ষেপ নিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *