শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সার্ভার সচল রয়েছে

শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সার্ভার সচল রয়েছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সার্ভার সচল হয়েছে।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।

মঙ্গলবার (৩ জুন) এক ক্ষুদেবার্তায় সংস্থাটি জানিয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সার্ভার সচল রয়েছে। যাত্রীদের যথাসময়ে ইমিগ্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

সোমবার রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য সার্ভার কিছু সময় বন্ধ ছিল বলে জানা গেছে। এ কার্যক্রম শেষ করে ফের সেবা দেওয়া হচ্ছে।

জানা যায়, এসআইটিএ (SITA) একটি সার্ভার যা সাধারণত বিমানবন্দর এবং এয়ারলাইন্সগুলোর মধ্যে যোগাযোগ এবং তথ্য আদান-প্রদানে ব্যবহৃত হয়। এটি একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক; যা এয়ারলাইন্স, বিমানবন্দর এবং অন্যান্য ভ্রমণের সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলোর মধ্যে ডেটা আদান-প্রদান করতে ব্যবহৃত হয়।

Related Articles