প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের তিন বাহিনী প্রধান সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। এই সাক্ষাৎকে রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোর প্রতি সমন্বয় নিশ্চিত করার অংশ হিসেবে দেখা হচ্ছে।

আজকে দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রী সচিবালয়ে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দিয়েছেন। সকালেই সচিবালয়ে প্রবেশ করে বৈঠকে অংশগ্রহণ করেন তিনি।

এর আগে গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত থেকে কুশল বিনিময় করেন এবং প্রধানমন্ত্রী প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সচিবালয়ে তার দপ্তরে কাজ শুরু করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। রাতেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যার মাধ্যমে দপ্তর কার্যক্রমের আনুষ্ঠানিকতা নিশ্চিত হয়।

Related Articles