ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় ১১ আনসার আহত

ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় ১১ আনসার আহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্রাহ্মণবাড়িয়ায় আনসার সদস্যদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ফ্লাইওভারের পিলারে ধাক্কা লাগলে ১১ জন আনসার সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

আজ রবিবার (২১ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দুজনকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, জেলা শহরের আনসার ও ভিডিপি কার্যালয়ে ফায়ারিং ক্যাম্প শেষে আনসার সদস্যদের একটি দল দিগন্ত পরিবহনের একটি বাসে করে সদর উপজেলার সুহিলপুর ক্যাম্পে যাচ্ছিল। পথিমধ্যে পৈরতলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চলমান ফোর লেন মহাসড়কে নির্মাণাধীন ফ্লাইওভারের একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ১১ আনসার সদস্য আহত হন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় ১১ আনসার আহত
আহত আনসার সদস্যরা হলেন, রিদয়, মাসুদ, নাঈম, আবু কালাম, আমির খান, ইরফান, মানিক, মামুন, ফয়সাল, কামরান ও সোহাগ।

ব্রাহ্মণবাড়িয়া আনসার ও ভিডিপি সার্কেলের অ্যাডজুট্যান্ট মোহাম্মদ হারুন রশীদ জানান, দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাদের অন্য হাসপাতালে নেয়া হয়েছে।

Related Articles