লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লেবাননের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। যেসব এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এলিট ইউনিট ‘রাদওয়ান ফোর্স’ সক্রিয় ছিল, সেসব স্থানকেই মূল লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

সোমবার বাংলাদেশ সময় মধ্যরাতে এই হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ধ্বংস করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, রাদওয়ান ফোর্সের ‘ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড’ লক্ষ্য করে এসব বিমান হামলা চালানো হয়। এখান থেকেই ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হতো বলেও দাবি করেছে তারা।

এর আগে ২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুতেও একাধিকবার বিমান হামলা চালায় ইসরাইল। শুধু রাজধানী নয়, দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর হামলা চলছে।

ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর পক্ষ থেকে আসা হুমকি সম্পূর্ণভাবে নির্মূল করাই এসব অভিযানের মূল উদ্দেশ্য। এ ছাড়া লেবানন সীমান্তসংলগ্ন পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে এখনও ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে বলে জানিয়েছে দেশটি।

তবে এসব হামলায় এখন পর্যন্ত হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।

Related Articles