পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিভিন্ন খাতে বিগত সরকারের সংস্কারের ধারাবাহিকতা বর্তমান সরকার অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। এছাড়া বাংলাদেশের সঙ্গে ইইউর নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করেন তিনি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাইকেল মিলার।
পরে গণমাধ্যমে কথা বলেন ইইউ রাষ্ট্রদূত। বাংলাদেশের সঙ্গে ইইউর নতুন অধ্যায়ের সূচনা হবে বলে জানান তিনি।
আইন, বিচারসহ বিভিন্ন খাতে বিগত সরকারের সংস্কারের ধারাবাহিকতা বর্তমান সরকার অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন মাইকেল মিলার।
এ সময় তিনি জানান, ইউরোপের সঙ্গে অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তি (পিসিএ) চূড়ান্ত হয়েছে। দ্রুত স্বাক্ষরের আশা ইইউর।


