মানবাধিকারসহ পাঁচটি গুরুত্বপূর্ণ বিভাগ বিলুপ্ত করলো তালেবান

মানবাধিকারসহ পাঁচটি গুরুত্বপূর্ণ বিভাগ বিলুপ্ত করলো তালেবান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আর্থিক সংকটের মুখে অপ্রয়োজনীয় মনে করায় মানবাধিকার কমিশনসহ দেশটির পাঁচটি গুরুত্বপূর্ণ বিভাগ বিলুপ্ত করেছে ক্ষমতাসীন তালেবান সরকার।

সোমবার (১৬ মে) তালেবান সরকারের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর দ্য গার্ডিয়ানের।

মানবাধিকার কমিশন ছাড়া অপর যে বিভাগগুলো তালেবান বিলুপ্ত করেছে, সেগুলোর মধ্যে রয়েছে— হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন (এইচসিএনআর), জাতীয় নিরাপত্তা পরিষদ, আফগান সংবিধান বাস্তবায়নের তত্ত্বাবধান কমিশন।

এইচসিএনআর সবশেষ সাবেক আফগান প্রেসিডেন্ট আবদুল্লাহ আবদুল্লাহর নেতৃত্বে পরিচালিত হচ্ছিলো।

এ বিষয়ে তালেবান সরকারের উপমুখপাত্র ইন্নামুল্লা সামাঙ্গানি রয়টার্সকে জানান, এই বিভাগগুলোকে প্রয়োজনীয় বলে মনে করা হয়নি। তাই বিভাগগুলোকে বাজেটে অন্তর্ভুক্ত করা হয়নি। বিভাগগুলো বিলুপ্ত করা হয়েছে।

গত বছরের আগস্টে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। দেশটির ক্ষমতা দখলের পর গত শনিবার তালেবান প্রথম বার্ষিক জাতীয় বাজেট ঘোষণা করে। এই বাজেটে বড় ধরনের ঘাটতি রয়েছে। ঘাটতির পরিমাণ ৪৪ বিলিয়ন আফগানিস।

তালেবানের দখল অভিযানের মুখে গত বছরের আগস্টে আশরাফ গনির সরকারের পতন ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *