বিশ্বে করোনায় আরও ১৫৯২ মৃত্যু, শনাক্ত সাড়ে ৭ লাখ

বিশ্বে করোনায় আরও ১৫৯২ মৃত্যু, শনাক্ত সাড়ে ৭ লাখ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ৫৯২ জন। একই সময় ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৭১ হাজার ১৪৫ জন। আগের দিনের তুলনায় দৈনিক শনাক্ত ও মৃত্যুসংখ্যা দুটোই কমেছে।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ কোটি ৫০ লাখ ৩৮ হাজার ১৩৪ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৯৪ হাজার ৭৯৩ জনে। এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৪৯ কোটি ৪৮ লাখ ৭১ হাজার ৯৬৪ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে উত্তর কোরিয়ায়। দেশটিতে এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৮৯০ জন ও মারা গেছেন ৬ জন। পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১৭ লাখ ১৫ হাজার ৯৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও ৬২ জন মারা গেছেন।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ২৯ জন এবং মারা গেছেন ২৬১ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট ৮ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার ৪৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ২৭ হাজার ৯১৫ জন মারা গেছেন।

এদিকে, করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৫৮৭ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৭৮৬ জন এবং মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ২৯৩ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *