ইউরোপের ৮৫ কূটনীতিবিদকে বহিষ্কার করলো রাশিয়া

ইউরোপের ৮৫ কূটনীতিবিদকে বহিষ্কার করলো রাশিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফ্রান্স, ইতালি এবং স্পেনের ৮৫ জন কূটনৈতিক কর্মকর্তাকে রাশিয়া থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। বুধবার (১৮ মে) ইউরোপের দেশগুলো থেকে রুশ কূটনীতিবিদদের বহিষ্কারের প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ফ্রান্সের ৩৪ জনকে কূটনীতিবিদকে বহিষ্কার করেছে। রাশিয়া ত্যাগ করার জন্য তাদের দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় পরে আরও জানায়, তারা স্প্যানিশ দূতাবাসের ২৭ কর্মকর্তা-কর্মচারীকেও রাশিয়া থেকে অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে। আগামী ৭ দিনের মধ্যে তাদের রাশিয়া ত্যাগ করতে হবে।

বিবৃতিতে বলা হয়, তারা রাশিয়ায় স্পেনে রাষ্ট্রদূত মারকোস গোমেজ মার্টিনেজকে জানিয়েছে, মাদ্রিদ থেকে রাশিয়ার কূটনীতিবিদদের বহিষ্কারের বিষয়টি রাশিয়া-স্পেন সম্পর্কে ভালো ফলাফল বয়ে আনবে না। বিপরীতে স্পেন রাশিয়ার এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *