জেএমবির দুই সদস্যের ২০ বছর করে কারাদণ্ড

জেএমবির দুই সদস্যের ২০ বছর করে কারাদণ্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খুলনায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় খুলনায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যের ২০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১ লাখ টাকা জ‌রিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে।

রবিবার (২২ মে) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন – মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার মোড়াবাড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে নুর মোহাম্মদ অনিক ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ঘাশুরদুয়ার এলাকার মো. রেজাউল করিমের ছেলে মোজাহিদুল ইসলাম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী সাব্বির আহমেদ জানান, খুলনার সোনাডাঙ্গা গল্লামারি এলাকায় হাসনাহেনা নামের একটি বাড়িতে জেএমবির সদস্যরা নাশকতার জন্য বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য মজুদ করে। গোপন তথ্যের ভিত্তিতে সোনাডাঙ্গা থানা পুলিশ ২০২০ সালের ২৫ জানুয়ারি রাত ৩টা ১৫ মিনিটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। এ সময় ২ জন জেএমবি সদস্যকে আটক করা হয়। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ২০২০ সালের ২৫ জানুয়ারি নগরীর সোনাডাঙ্গা থানায় মামলা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *