ঝালকাঠিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

ঝালকাঠিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঝালকাঠিতে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে রাজাপুর উপজেলা শহরের বাঘড়ি বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের বাইপাস মোড়ে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে সম্মেলনের আয়োজন করে। এর কাছেই বাইপাস সড়কের পাশে উপজেলা আওয়ামী লীগও একই সময় সমাবেশ ডাকে। এতে সকাল থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে উপজেলা বিএনপির আয়োজন সরিয়ে বাঘড়ি এলাকায় নিয়ে যায়।

দুপুরে সেখানে দু’পক্ষ মিছিল-স্লোগান নিয়ে অবস্থান নিলে সংঘর্ষ বাধে। এ সময় লাঠিসোটা ও ইট-পাটকেলের আঘাতে এক পুলিশ সদস্যসহ দুই পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *