ক্রোয়েশিয়ার ৫ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

ক্রোয়েশিয়ার ৫ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রুশ কূটনীতিককে বহিষ্কারের প্রতিবাদে ক্রোয়েশিয়ার ৫ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ক্রোয়েশিয়ার ওই কূটনীতিকদের বহিষ্কারের কথা জানিয়েছে। খবর আনাদোলুর।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই পাঁচ কূটনীতিকদের বহিষ্কারাদেশ রাশিয়ায় নিযুক্ত ক্রোয়েশিয়ার রাষ্ট্রদূত টোমিসলাভ কারের হাতে তুলে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল ১৮ রুশ কূটনীতিককে বহিষ্কার করে ক্রোয়েশিয়া। ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর প্রতিবাদে দেশটি রাশিয়ার বিরুদ্ধে ওই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *