আম নিয়ে যাত্রা শুরু করলো ম্যাংগো স্পেশাল ট্রেন

আম নিয়ে যাত্রা শুরু করলো ম্যাংগো স্পেশাল ট্রেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তিন হাজার কেজি আম নিয়ে যাত্রা শুরু করেছে ম্যাংগো স্পেশাল ট্রেন। সোমবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি।

এ উপলক্ষে রহনপুর রেলস্টেশনে ট্রেনটিতে আমের ঝুড়ি উঠিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী রেলওয়ের (পশ্চিম) প্রধান পরিবহন কর্মকর্তা শহিদুল ইসলাম। তিনি বলেন, এ বছর প্রথম রহনপুর থেকে তিন হাজার কেজি আম নিয়ে ম্যাংগো স্পেশাল ট্রেনটি যাত্রা শুরু করলো।

রেলওয়ের এই কর্মকর্তা বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন পোঁছাবে। সেখান থেকে আম নিয়ে রাজশাহী হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। রাত ২টার দিকে ঢাকায় গিয়ে পৌঁছাবে ট্রেন।

তিনি আরও বলেন, এই ট্রেন যতদিন আম থাকবে ততদিন চলবে। এ ট্রেনে আম ছাড়াও শাক-সবজি, দেশীয় ফলমূলসহ পার্সেল হিসেবে অন্যান্য মালামাল পরিবহন করা যাবে।

এসময় স্থানীয় সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, বিকেল ৫টা ১৭ মিনিটে জাগো নিউজকে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. ওবায়দুল্লাহ জানিয়েছেন, ১৫ মিনিটের মধ্যে এই রেলওয়ে স্টেশনে ম্যাংগো স্পেশাল ট্রেনটি পৌঁছাবে। এর পরে ২২৪ ক্যারেট আম নিয়ে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *