রাজধানীতে ইয়াবা, হেরোইন, গাঁজাসহ গ্রেফতার ৪১

রাজধানীতে ইয়াবা, হেরোইন, গাঁজাসহ গ্রেফতার ৪১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৭৫৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২৯ গ্রাম হেরোইন ও ২৫ গ্রাম আইস জব্দ করা হয়।

শনিবার (১৮ জুন) সকাল ৬টা থেকে রোববার (১৯ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় চালানো অভিযানে তাদেরকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *