ট্রাম্পের ঘোষণা উপেক্ষা করেই সিরিয়ায় মার্কিন সেনা!

ট্রাম্পের ঘোষণা উপেক্ষা করেই সিরিয়ায় মার্কিন সেনা!

ওয়র্ল্ড ডেস্ক : মার্কিন সামরিক বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে আরো অতিরিক্ত কয়েক ডজন সেনা পাঠানোর পরিকল্পনা করছে বলে একটি সংবাদ মাধ্যমে খবর এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতি শিগগিরই সিরিয়া থেকে তার দেশের সেনাদের ফিরিয়ে আনবেন বলে ঘোষণা দেয়ার পর এ খবর এলো।

মার্কিন প্রতিরক্ষা এবং প্রশাসনিক কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন গতকাল (সোমবার) জানিয়েছে, সিরিয়ায় সেনা পাঠানোর বিষয়টি নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছে এবং সিরিয়া থেকে আমেরিকা শিগগিরই বের হয়ে আসবে বলে গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেয়ার আগেই তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছিল।

এদিকে, আজ (মঙ্গলবার) সিরিয়ায় উগ্র গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি দেশটিতে বর্তমানে মোতায়েন প্রায় ২,০০০ জন মার্কিন সেনার ভবিষ্যৎ নিয়ে আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদে আলোচনা করা হতে পারে বলে কথা রয়েছে।
সিরিয়া থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে আনার বিষয়ে গত ২৯ মার্চ ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য তার নিজ কর্মকর্তাদের সঙ্গেই সাংঘর্ষিক। কারণ এর আগে মার্কিন প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রী দুই জনই সিরিয়ায় অনির্দিষ্ট সময়ে জন্য আমেরিকার সেনাদের মোতায়েন রাখার ব্যাপারে মত দিয়েছিলেন।

সূত্র : পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *