ইয়েমেনের দক্ষিণাঞ্চলে পৃথক হামলায় ১০ সেনা নিহত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে পৃথক হামলায় ১০ সেনা নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইয়েমেনের দক্ষিণাঞ্চলে পৃথক দুটি হামলার ঘটনায় অন্তত ১০ সেনা নিহত হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সাবা ও কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, আল কায়েদার জঙ্গিরা হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আবিয়ান প্রদেশে রাতের বেলা সৌদি আরবের সমর্থিত বাহিনীগুলোর একটি বহর যাওয়ার সময় সশস্ত্র ব্যক্তিরা রাস্তারপাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানোর পর হামলা চালায়, এতে ৩ সেনা নিহত হয়। পরে আরও ২ সেনার লাশ খুঁজে পাওয়া যায়।

বুধবার ভোররাতে শাবওয়া প্রদেশের দক্ষিণাঞ্চলীয় শহর আতেকের একটি চেকপয়েন্টে সামরিক বাহিনীর একটি ইউনিটের ওপর দ্বিতীয় আরেকটি হামলার ঘটনা ঘটে, এখানে ৫ সেনা নিহত হয়।

ইয়েমেনের দুইজন কর্মকর্তা হামলার দুটি ঘটনাই নিশ্চিত করেছেন। উভয় হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন তারা।

ইয়েমেনভিত্তিক আল কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) তাদের প্রভাব বাড়ানোর জন্য ইরানের সমর্থনপুষ্ট হুতি ও সৌদি সমর্থনপুষ্ট জোট বাহিনীর মধ্যে সাত বছর ধরে চলা যুদ্ধকে ব্যবহার করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *