ফের করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

ফের করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আবারও করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিবের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য খায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের করোনাভাইরাসের পরীক্ষা করালে আজ তার রিপোর্ট পজিটিভ আসে। তিনি ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধায়নে আছেন।

মির্জা ফখরুলের দ্রুত সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১১ জানুয়ারি করোনাভাইরাসের আক্রান্ত হয়েছিলেন মির্জা ফখরুল। যদিও তিনি করোনা ভ্যাকসিনের বোস্টার ডোজ নিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *