৬ সচিবের পদোন্নতি

৬ সচিবের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক : প্রশাসনের ছয় ভারপ্রাপ্ত সচিবকে পূর্ণাঙ্গ সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তমিজুল ইসলাম খানের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। ভারমুক্ত ছয় সচিব হলেন, দুর্নীতি দমন কমিশনের সচিব ড. শামসুল আরেফিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম আফরোজা খান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমান, অর্থবিভাগের সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক বেগম নাসরিন আক্তার। তারা ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। নিয়মানুযায়ী ভারমুক্ত করে তাদের প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। এরপর পৃথক প্রজ্ঞাপনে তাদেরকে স্ব স্ব মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *