মানবতাবিরোধী অপরাধ: একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধ: একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের কারাদণ্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত ধর্ষণ, হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলার মাওলানা মো. শফি উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দিয়েছেন আদালত।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- তাজুল ইসলাম, মো. জাহেদ মিয়া, ছালেক মিয়াকে। আর খালাস পেয়েছেন সাব্বির আহমেদ।

বৃহস্পতিবার (৩০ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম।

এরআগে মঙ্গলবার (২৮ জুন) ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণার জন্যে বৃহস্পতিবার (৩০ জুন) দিন ধার্য করেন।

গত ১৭ মে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানির পর ট্রাইব্যুনাল এ মামলাটির রায়ের জন্য অপেক্ষায় রেখেছিলেন। ওইদিন আদালত রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন। আসামিপক্ষে শুনানি করেন আব্দুস সাত্তার পালোয়ান, গাজী তামিম।

২০১৮ সালের ২১ মার্চ এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। যাচাই-বাছাই শেষে আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনতে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন।

এরপর পাঁচ আসামির বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার মতো বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের দুটি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *