করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে

করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১ হাজার ৯০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। রবিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগের দিন শনিবার দেশে ১ হাজার ১০৫ জনের শরীরে করোনা শনাক্ত ও ৬ জনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে।

শায়েস্তাগঞ্জে মাজারের পুকুর থেকে দেহবিহীন মাথা উদ্ধারশায়েস্তাগঞ্জে মাজারের পুকুর থেকে দেহবিহীন মাথা উদ্ধার
গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ২৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৫৩ শতাংশ। দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৭৮ হাজার ৬৮৯ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৬২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *