ঈদের ৩য় দিনেই খুলে যাচ্ছে ব্যাংক-শেয়ারবাজার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঈদের ছুটি কাটিয়ে ব্যাংক ও শেয়ারবাজার পুনরায় খুলছে মঙ্গলবার (১২ জুলাই)।

প্রথম দিন থেকেই পূর্ণদিবস খোলা থাকবে ব্যাংক-শেয়ারবাজার। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ব্যাংকের লেনদেন, তবে সাধারণ অফিস কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

অন্যদিকে শেয়ারবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

রোববার (১০ জুলাই) দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রোববার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি। ঈদের ছুটির আগের দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চার দিন ঈদের ছুটি শেষে মঙ্গলবার অফিস পাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা।

তবে ঈদের আগে গত সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারও বিভিন্ন এলাকায় ব্যাংক খোলা ছিল। ওই দুই দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হা‌ট সংলগ্ন ব্যাংকের শাখাগুলোতে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত লেন‌দেন হয়। কোরবা‌নির পশুর হাটের ব্যবসায়ী‌দের নির্বিঘ্নে ব্যাংক লেন‌দে‌নের সুবিধার্থে এ নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে শুক্র ও শনিবার শিল্প সংশ্লিষ্ট এলাকায়ও ব্যাংক খোলা ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *