পাকিস্তানে একটি বাস খাদে পড়ে নিহত ১১

পাকিস্তানে একটি বাস খাদে পড়ে নিহত ১১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানে একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে ১১ পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

মঙ্গলবার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয় পুলিশ জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার সোয়াত উপত্যকায় গাবিন জব্বার কাছে অবস্থিত লালকো উপত্যকায় একটি বাস গভীর খাদে পড়ে ১১ পর্যটক নিহত হন।

উদ্ধারকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিহত ১১ জন সোয়াত উপত্যকার মাট্টা তহসিলের বাসিন্দা। তারা তাদের ভ্রমণ শেষ করে বাড়ি ফিরছিলেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে দুজনের অবস্থাও আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান। পাকিস্তানের সোয়াত উপত্যকা মনোমুগ্ধকর নৈসর্গিক স্থানগুলোর জন্য পরিচিত।

প্রসঙ্গত, দুর্বল সড়ক অবকাঠামো এবং ট্রাফিক আইন না মানায় পাকিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এর আগে চলতি মাসের শুরুতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাস খাদে পড়ে। সে ঘটনায় নিহত হন ১৯ জন। সূত্র: এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *