বৃষ্টি থাকবে আরো দুই দিন

বৃষ্টি থাকবে আরো দুই দিন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কমবেশি বৃষ্টি হচ্ছে। গতকাল দেশের মোট ৪৩টি বৃষ্টিপাত পর্যবেক্ষণাগারের মধ্যে আট বিভাগে ৩১টিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামে ১৫৪ মিলিমিটার। এই ধারাবাহিকতায় আগামী দুই দিন (শনিবার পর্যন্ত) বৃষ্টিপাত বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে।

এতে গত কয়েক দিনের ভাপসা গরম আরো কমে আসতে পারে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ২৪ ঘণ্টার পূর্বাভাসে সংস্থাটি জানায়, আজ রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছুু কিছুু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্তমানে রাজশাহী, পাবনা ও নওগাঁ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *