৩৮ টাকায় চাল ও ২৬ টাকা কেজি দরে ধান কিনবে সরকার

৩৮ টাকায় চাল ও ২৬ টাকা কেজি দরে ধান কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক : চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ৩৮ টাকা কেজিতে চাল ও ২৬ টাকা কেজিতে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া আতপ চাল ৩৭ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে। তবে এবার অভ্যন্তরীণভাবে গম সংগ্রহ করা হবে না। কৃষকদের কাছ থেকে সরাসরি এসব ধান ও চাল কিনবে সরকার।

রোববার সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এবার মোট আট লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে সরকার। এছাড়া দেড় লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

তিনি বলেন, আগামী ২ মে থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে এবং শেষ হবে আগামী ৩১ আগস্ট। বর্তমানে সরকারের ঘরে ১২ লাখ ৯৭ হাজার ৮৪৭ মেট্রিক টন খাদ্যশষ্য মজুদ রয়েছে।

উল্লেখ্য, গত বছর বোরো মৌসুমে ৩৪ টাকায় চাল, ২৪ টাকায় ধান এবং ২৮ টাকা কেজি দরে গম কিনেছিল সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *