পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফ্রিকার বাইরেও আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)
শনিবার (২৩ জুলাই) ভাইরাস সংক্রান্ত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, “বর্তমানে বিশ্বের ৭১ দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়েছে। প্রায় ১৪ হাজারের বেশি আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৫ জন।”
যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) এর তথ্য অনুযায়ী, মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির মুখ ও শরীরে চিকেন পক্সের মতো ফুসকুড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে ফ্লুর মতো উপসর্গ যেমন জ্বর, পেশিতে ব্যথা এবং টনসিল হতে পারে।


