আট বিভাগেই বৃষ্টির আভাস

আট বিভাগেই বৃষ্টির আভাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের আটটি বিভাগের তিন বিভাগের অনেক জায়গায় ও পাঁচ বিভাগের কিছু কিছু জায়গায় আজ মঙ্গলবার অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

একই সময়ে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গতকাল সোমবার সন্ধ্যায় ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানায়।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *