বিএনপির তিনদিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির তিনদিনের কর্মসূচি ঘোষণা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপি মহাসচিব বলেন, লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও অন্যসব মহানগরীতে আগামী ২৯ ও ৩০ জুলাই এবং জেলা পর্যায়ে আগামী ৩১ জুলাই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই বিদ্যুৎ উৎপাদনের বিদ্যুৎকেন্দ্র স্থাপন সমস্যাকে জটিলতর করেছে। দেশে গ্যাস উৎপাদন বৃদ্ধির কোনো উদ্যোগ না নিয়ে বিদেশ থেকে গ্যাস আমদানির লক্ষ্যই হচ্ছে চুরি এবং নিজস্ব দলের ব্যবসায়ীদের সঙ্গে নিজেদের দুর্নীতি ও অনৈতিক সম্পদের পাহাড় গড়ে তোলা। শুধু লোভের কারণে আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অন্ধকারের পথে নিয়ে গেছে সরকার।

সভায় এ বিষয়ে বিস্তারিত তথ্যসম্বলিত বক্তব্য প্রেস কনফারেন্সের মাধ্যমে জাতির সামনে শিগগির নিয়ে আসার সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান তিনি।

সোমবার (২৫ জুলাই) অনুষ্ঠিত বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *