ডলার মজুত করলে ব্যবস্থা নেয়া হবে : ডিবি

ডলার মজুত করলে ব্যবস্থা নেয়া হবে : ডিবি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অবৈধভাবে কেউ ডলার মজুত করলে ব্যবস্থা নেয়া হবে। একইসাথে সংকটের সময় অবৈধভাবে জাল ডলার তৈরির চেষ্টা করার তথ্য পেলে গোয়েন্দা পুলিশ অভিযান (ডিবি) চালাবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন-অর রশিদ।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

হারুন-অর রশি আরও বলেন, আমরা যদি এ ধরনের তথ্য পাই কেউ ডলার মজুত করছে বা অবৈধভাবে ডলার তৈরির সরঞ্জাম অথবা মেশিন আছে, তাহলে অবশ্যই অভিযান পরিচালনা করবো। আমরা এ বিষয়ে তথ্য সংগ্রহ করছি।

ডলারের বিপরীতে টাকার দাম কমছেই। কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ মা‌র্কিন ডলার কিন‌তে গ্রাহক‌কে গুনতে হ‌চ্ছে ১১০ থে‌কে ১১২ টাকা।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ডলারের দাম আরও বাড়বে, এমন আতঙ্ক ছড়িয়ে একটি পক্ষ দাম বাড়িয়ে দিয়েছে। তাতে কেউ কেউ প্রয়োজন না থাকলেও ডলার কিনছেন। আবার বিদেশি এক্সচেঞ্জ হাউস ডলার ধরে রেখে দাম বাড়ানোর চেষ্টা করছে। এ জন্য দাম বেড়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *