হেফাজত নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে এবি পার্টি

হেফাজত নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে এবি পার্টি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরীসহ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন এবি পার্টির নেতারা। রবিবার (৩১ জুলাই) বিকেলে এবি পার্টির কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী ও আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদরাসায় এ মতবিনিময় করেন।

এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক এবং সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে এবি পার্টির একটি প্রতিনিধি মতবিনিময়ে অংশ নেন।

এবি পার্টির নেতারা দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর মুহাম্মদ ইয়াহিয়ার সঙ্গে আলাপ করেন।

পার্টির প্রতিনিধি দলটি ফটিকছড়ির আল জামেয়াতুল ইসলামিয়া বাবুনগর গিয়ে হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাত করেন।

এবি পার্টির প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ছিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব শামসুল হক শারেক প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *