পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের হয়েছে।
ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (৩ আগস্ট) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪ হাজার ১১৪ পিস ইয়াবা, ১৯ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২০ গ্রাম হেরোইন, ৬ লিটার ১৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


