নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসার শিক্ষকের মৃত্যু

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসার শিক্ষকের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারায়নগঞ্জ আড়াইহাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মুফতি আব্দুর রউফ (৫২) নামে এক মাদ্রাসা শিক্ষক মারা গেছে। তিনি আড়াইহাজার সাঈদিয়া কারিমিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন।

বৃহস্পতিবার (৪আগস্ট) রাতে আড়াইহাজার পরাবর্দী এলকার বাসার সামনের রাস্তায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সারে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আব্দুর রউফের ছেলে মাশরুর হাসান বলেন, তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার দাদপুর গ্রামে। বর্তমানে আড়াইহাজার পরাবর্দী এলাকায় থাকতেন।

মাশরুর আরো জানান, তার বাবা আব্দুর রউফ ওই মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষক এবং মসজিদের খতিব ছিলেন। বাসার সামনের মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। পরে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *