শ্রমিক কলোনিতে আগুন, পুড়লো দেড় শতাতিক ঘর

শ্রমিক কলোনিতে আগুন, পুড়লো দেড় শতাতিক ঘর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় শ্রমিক কলোনিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দেড় শতাতিক ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে।

শুক্রবার সন্ধ্যায় ভোগড়া দক্ষিণপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ইউরো জিন্স কারখানার শ্রমিক আশিকুর রহমান জানান, লেহাজ উদ্দিনের মালিকানাধীন পাশাপাশি তিনটি টিনশেডের ভাড়া বাড়িতে ছোট ছোট অসংখ্য ঘর রয়েছে। উত্তর দিকের একটি ঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়ে আশেপাশের ঘরগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে।

একসময় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন এলাকার লোকজন স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনে দেড় শতাতিক ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে।

জয়দেবপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন জানান, আগুনের খবর পেয়ে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে ৩ ইউনিট ও টঙ্গী ফায়ার স্টেশন থেকে ২ ইউনিটের কর্মীরা বের হয়ে যান। পরে ঘটনাস্থলে পৌঁছে তারা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, আগুনে তিন সারিতে থাকা টিনশেডের বাড়ির অসংখ্য ঘর পুড়েছে। তাৎক্ষণিকভাবে ঘরের সংখ্যা, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা করা সম্ভব হয়নি। বিস্তারিত পরে জানা যাবে। তবে আগুনে কেউ হতাহতের খবরও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা সাংবাদিক আমিনুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডার সময় প্রচুর কোলো ধোঁয়া আকাশ ছেয়ে যায়। আগুন আতঙ্কে আশেপাশের বাড়ির লোকজন বাড়ি ফেলে দ্বিকবিদ্বিক ছুটাছুটি শুরু করে। আগুনে দেড় থেকে দুই শতাধিক ঘর ও মালামাল পুড়ে গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার মধ্যে পর্যাপ্ত রাস্তা না থাকায় আগুন নেভাতে দমকল কর্মীদের বেগ পেতে হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *