বাংলাদেশের সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী আমিরাত

বাংলাদেশের সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী আমিরাত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই পোর্ট (ডিপি) ওয়ার্ল্ড কর্তৃপক্ষ বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং এর বে-টার্মিনাল অপারেশন ও সমন্বিত লজিস্টিকস সাপোর্টের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ।

একইসঙ্গে তারা ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি) এবং সামুদ্রিক খাতেও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের সাবকন্টিনেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা রিজওয়ান সুমারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এসে এ আগ্রহের কথা জানান।

বৈঠকে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, ডিপি ওয়ার্ল্ড কর্তৃপক্ষের সাবকন্টিনেন্টের পরিচালক (বাণিজ্যিক ও বিজনেস ডেভেলপমেন্ট) কেভিন ডি’সুজা, ডিপি ওয়ার্ল্ডের বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর শামীমুল হক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *