কারী মুহাম্মদ ইউসুফ : একটি নক্ষত্রের বিদায়

কারী মুহাম্মদ ইউসুফ : একটি নক্ষত্রের বিদায়

পাথেয় ডেস্ক : বাংলাদেশের মননের কারী মুহাম্মদ ইউসুফ। তিনিও চলে গেলেন। বিদায় জানালেন পৃথিবীকে। বাংলাদেশের অন্যতম এ কারি, শাইখুল কুররা মুহাম্মদ ইউসুফ বুধবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন।

কারি মুহাম্মদ ইউসুফের ছেলে কারি আহমদ বিন ইউসুফ জানান, বিগত কয়েক দিন যাবত তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তাকে লাইফসাপোর্টেও রাখা হয়েছিল কয়েকদিন। শেষ পর্যন্ত আল্লাহর ডাকে বুধবার সকালে তিনি চলে গেলেন।

বুধবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কারি ইউসুফের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এরপর মরহুমের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার দৌলতপুরে নেয়া হয়। সেখানে বৃহস্পতিবার সকালে জানাযা শেযে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

অবিভক্ত পাকিস্তানের একমাত্র স্বীকৃতিপ্রাপ্ত কারি শায়েখ ইউসুফ। তিনি প্রখ্যাত কারি, কারি বেলায়েত রহ.এর সতীর্থ। বাংলাদেশ বেতারে কুরআন তেলাওয়াতের অনুষ্ঠানগুলো তাদের মাধ্যমেই শুরু হয়।

শায়েখ ইউসুফ ১৯৬২ সালে কেরাত তেলাওয়াতের জন্য প্রথম মালয়েশিয়া সফর করেন। এরপর থেকে তিনি প্রায় বহু দেশের শ্রোতাদের তার তেলাওয়াতে মুগ্ধ করেন।
১৯৩৮ সালের ১৫ জানুয়ারি চট্টগ্রাম জেলার পটিয়া থানার (বর্তমান কর্নফুলি থানা) দৌলতপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন কারি ইউসুফ।
৭ বছর বয়সে চট্টগ্রামের পটিয়ায় অবস্থিত শত বছরের পূরনো ঐতিহ্যবাহী জিরি মাদরাসায় কুরআন হিফয করা শুরু করেন এবং পরে এ প্রতিষ্ঠানেই হাদিস শাস্ত্র অধ্যয়ন শুরু করেন এবং ১৯৫৭ সালে দাওরা-এ-হাদিস সম্পন্ন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *