রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. ফারুক হোসেন বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে ১ হাজার ৬১৮ পিস ইয়াবা, ১০৭ গ্রাম হিরোইন, ৪ কেজি ৯৪৬ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেনসিডিল, ২১ লিটার দেশি মদ ও ৫টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা রুজু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *